ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে আইডিএফের হামলায় কুদস কমান্ডার নিহত যুক্তরাষ্ট্র ইরানে বৃহৎ সামরিক অভিযান চালাচ্ছে মামুনুল হক-মিয়ানমার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে তেলের দাম বৃদ্ধি, উৎপাদন ও রফতানি ব্যাহত কাতারে যুক্তরাষ্ট্রের বড় রাডার ধ্বংসের দাবি ইরানের শ্যামপুরে গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্যামনগর প্রেস ক্লাবে হামলায় যুবদলের ৪ নেতা বহিষ্কার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় জমিজমা বিরোধে চাচা হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে চাচা মো. রতন মিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে তার ভাতিজা ও সহযোগীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে সংঘটিত এই ঘটনায় আহত রতন মিয়াকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রতন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিকেল আনুমানিক ৩টার দিকে রতন মিয়া জমিতে কাজ করতে গেলে তার ভাতিজারা—রিফাত (৩২), সিফাত (২৪) এবং খালাতো ভাই সামির (১৮)—লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা প্রথমে লাঠি দিয়ে আঘাত করে এবং পরে ধারালো কাঁচি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান।

নিহতের পরিবার অভিযোগ করেছেন, পূর্ব থেকেই হুমকি ও উসকানি চলছিল। নিহতের কন্যা আইরিন ইসলাম হ্যাপী বলেন, “আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, “জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় জমিজমা বিরোধে চাচা হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬