ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রংপুরে যুবদল নেতা আকিবুল রহমান মনুর প্রাণনাশের হুমকি, দল থেকে বহিষ্কার জটিল সমস্যায় হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সাভারের আমিনবাজার থেকে যুবকের খণ্ডিত দেহ উদ্ধার জামালপুরে টিসিবির ১,৪৪৪ লিটার তেল জব্দ, দুইজন আটক ইরান হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম একদিনে ১০% বেড়ে ৮০ ডলার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ শিক্ষককে বর্জনের ঘোষণা, একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত আজ গাজীপুরে মব হামলা, পুলিশের কাছ থেকে ছিনতাই দুই আসামি পুনরায় গ্রেপ্তার মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ আছেন, গুজব উড়িয়ে দিলেন ঘনিষ্ঠ উপদেষ্টা

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির প্রভাব এসে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশগামী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিমানবন্দরে অনিশ্চয়তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় বহু যাত্রীকে।

তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ৫৪টি ফ্লাইট পুনর্নির্ধারণ (রিশিডিউল) করা হয়েছে। যাত্রীদের পর্যাপ্ত সময় দিয়ে ধাপে ধাপে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন এয়ারলাইনসের ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে Emirates-এর একটি, Gulf Air-এর একটি, Flydubai-এর একটি, Air Arabia-এর তিনটি, US-Bangla Airlines-এর ছয়টি এবং Biman Bangladesh Airlines-এর ১১টি ফ্লাইট ছিল।

রোববার বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৪০টি। এর মধ্যে Jazeera Airways-এর দুটি, এমিরেটসের পাঁচটি, গালফ এয়ারের দুটি, ফ্লাইদুবাইয়ের চারটি, Qatar Airways-এর দুটি, SalamAir-এর দুটি, এয়ার অ্যারাবিয়ার আটটি, Kuwait Airways-এর দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি ফ্লাইট ছিল।

এ ছাড়া সোমবার (২ মার্চ) আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের পাঁচটি এবং গালফ এয়ারের দুটি ফ্লাইট রয়েছে।

গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলোর সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি নির্ধারিত গন্তব্যের ফ্লাইটও ছিল। পরিস্থিতি পর্যালোচনা করে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সোমবারের মধ্যে স্থগিত ফ্লাইটের অধিকাংশ যাত্রীকে তাদের গন্তব্যে পাঠানো সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬