ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রংপুরে যুবদল নেতা আকিবুল রহমান মনুর প্রাণনাশের হুমকি, দল থেকে বহিষ্কার জটিল সমস্যায় হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সাভারের আমিনবাজার থেকে যুবকের খণ্ডিত দেহ উদ্ধার জামালপুরে টিসিবির ১,৪৪৪ লিটার তেল জব্দ, দুইজন আটক ইরান হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম একদিনে ১০% বেড়ে ৮০ ডলার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ শিক্ষককে বর্জনের ঘোষণা, একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত আজ গাজীপুরে মব হামলা, পুলিশের কাছ থেকে ছিনতাই দুই আসামি পুনরায় গ্রেপ্তার মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ আছেন, গুজব উড়িয়ে দিলেন ঘনিষ্ঠ উপদেষ্টা

গাজীপুরে মব হামলা, পুলিশের কাছ থেকে ছিনতাই দুই আসামি পুনরায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাতে উপজেলার নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুজনকেই পুনরায় গ্রেপ্তার করে। এ সময় আরও তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মনিরুজ্জামান (৪৬) ও আদিল (২০)। তারা টাঙ্গাইল সদর থানা-র একটি মামলার আসামি। আটক অন্য তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে ওই থানার কয়েকজন সদস্য শ্রীপুর থানায় আসেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম।

নিজমাওনা গ্রামে গিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। তবে আসামিদের নিয়ে বাড়ি থেকে সড়কে ওঠার সময় অর্ধশতাধিক নারী-পুরুষ ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের সদস্যদের মারধর ও কামড় দিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন এসআই তাজুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুনরায় অভিযান চালায় এবং ছিনিয়ে নেওয়া দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মূল আসামিসহ মোট পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে মব হামলা, পুলিশের কাছ থেকে ছিনতাই দুই আসামি পুনরায় গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬