ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

রংপুরে যুবদল নেতা আকিবুল রহমান মনুর প্রাণনাশের হুমকি, দল থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার আধিপত্য নিয়ে এক কর্মকর্তার বেডরুমে ঢুকে স্ত্রী ও সন্তানকে গুলি করার হুমকি দিয়েছেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু।

রোববার (১ মার্চ) বিকেলে রংপুর প্রেস ক্লাব এলাকার ‘ক্যাবল ওয়ান’ অফিসে ঢুকে মহাব্যবস্থাপক (জিএম) মাহাদী হাসান কাফি-কে মুঠোফোনে হুমকি দেন মনু। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে অফিসে যান এবং জিএমকে বলেন, “আজকের মধ্যে এর সমাধান না হলে তোর বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলি করবো।” এছাড়া অফিসে থাকা অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদেরকেও হুমকি দেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার পেছনে নগরীর ২৪নং ওয়ার্ডের ক্যাবল ফিড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের প্রেক্ষাপট রয়েছে। স্থানীয় ব্যবসা ও দলীয় চাপপ্রয়োগকে কেন্দ্র করে মনু ফিড নিয়ন্ত্রণ নিয়ে জোরদার দাবি তুলেন।

ঘটনার পর রংপুর জেলা যুবদলের কেন্দ্রীয় কমিটি রাতেই মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করেছে। বহিষ্কারের তথ্য দেওয়া হয়েছে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া-এর সই করা বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে যুবদল নেতা আকিবুল রহমান মনুর প্রাণনাশের হুমকি, দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ১১:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬