ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ০ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসেন জানান, ঢাকা থেকে একটি লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে টরকী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাজার থেকে বের হওয়া একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের চালকসহ মোট সাতজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও ইজিবাইক—দুটি যানবাহনই জব্দ করা হয়েছে। পরে অপর একটি অ্যাম্বুলেন্সে লাশ গন্তব্যে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত

আপডেট সময় : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬