সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. সাইমুম পারভেজকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম রাব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ড. সাইমুম পারভেজকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ড. সাইমুম পারভেজ বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



















