ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সন্ত্রাসী অনিক গ্রুপের ৩ সদস্য আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

যশোর শহরের শংকরপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী অনি ওরফে অনিক গ্রুপের তিন সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতদের মধ্যে সম্প্রতি একটি লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিও রয়েছেন।

পুলিশ জানায়, আটকরা হলেন—শংকরপুর মেডিকেল কলেজ পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর (২৪), বটতলা এলাকার মিজানুর রহমানের ছেলে ইমন হোসেন এবং খোলাভাঙা সার গোডাউন এলাকার আলমগীর সিদ্দিকীর ছেলে শাহনাম সিদ্দিকী লাবিব।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টার দিকে শহরের রেলস্টেশন এলাকা থেকে প্রধান আসামি অন্তরকে আটক করা হয়। কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, অন্তর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অনিক গ্রুপের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শংকরপুর মেডিকেল কলেজ পাড়ার ওয়াদুদ মিয়ার বাড়িতে চাঁদা দাবিতে হামলা চালায় অনিক ও তার বাহিনী। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, পাসপোর্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং এর আগে জিসান নামে আরেক সদস্যকে আটক করা হয়।

একই রাতে শংকরপুর বিদ্যুৎ অফিসের পেছনের সড়কে অভিযান চালিয়ে ইমন ও লাবিবকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিকসহ আরও ৫-৬ জন পালিয়ে গেলেও ইমন ও লাবিব ঘটনাস্থলেই ধরা পড়ে।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং অনিক বাহিনীর ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের ঘটনায় দ্রুত বিচার আইনে পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অনিকসহ অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যশোরে সন্ত্রাসী অনিক গ্রুপের ৩ সদস্য আটক

আপডেট সময় : ০৩:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬