নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
নরসিংদী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা জোরদার করতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, মাননীয় সংসদ সদস্য (নরসিংদী-১) এবং জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমস্যা তুলে ধরেন।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, অপরাধ দমনে কঠোর অবস্থান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।



















