ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর হত্যা মামলার তদন্তে আরও দুই মাস সময়

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন লক্ষ্মীপুর-এ শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। নতুন করে আগামী ২১ জুন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময় বাড়িয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকে আজ আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে আদালতে আনা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন—আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। তাদের মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ এলাকায় এবং অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুর হত্যা মামলার তদন্তে আরও দুই মাস সময়

আপডেট সময় : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬