ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় সয়াবিন ক্ষেত থেকে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে সয়াবিন ক্ষেত থেকে আব্দুল খালেক মুন্সী (৬০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাউলতলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল খালেক মুন্সী ওই গ্রামের মৃত আব্দুল জলিল মুন্সীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মুন্সী দীর্ঘদিন ধরে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। শুক্রবার দিনের কোনো এক সময় তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি সয়াবিন ক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃদ্ধের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরিশালের হিজলায় সয়াবিন ক্ষেত থেকে এক বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মৃত আব্দুল খালেক মুন্সী ওই এলাকার মৃত আব্দুল জলিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। রাতে বাড়ির পাশের সয়াবিন ক্ষেতে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। রাত সাড়ে ৮টার দিকে হিজলা থানার ওসি মোঃ আদিল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হিজলায় সয়াবিন ক্ষেত থেকে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬