ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে রাবার বাগান থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তিন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃতদের উদ্ধারে যৌথভাবে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপহৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকার বাসিন্দা এনামুল হক (২০), নুরুল ইসলাম (২০) এবং হাসান (২০)। তারা সবাই শ্রমিক হিসেবে ওই রাবার বাগানে কাজ করতেন।

বাগানের মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম বান্টু জানান, রাতে হঠাৎ অস্ত্রধারী একদল দুর্বৃত্ত বাগানের স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়ে। ওই সময় নারী ও শিশুসহ মোট ১৩ জন সেখানে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে তিন শ্রমিককে আলাদা করে তুলে নিয়ে যায়। এ সময় তারা ৫টি মোবাইল ফোন, ২টি দা এবং ৩টি টর্চলাইটও নিয়ে যায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয় এবং বাগান এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে তাদের অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়ভাবে এ ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপহৃতদের নিরাপদে উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬