ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে আইডিএফের হামলায় কুদস কমান্ডার নিহত যুক্তরাষ্ট্র ইরানে বৃহৎ সামরিক অভিযান চালাচ্ছে মামুনুল হক-মিয়ানমার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে তেলের দাম বৃদ্ধি, উৎপাদন ও রফতানি ব্যাহত কাতারে যুক্তরাষ্ট্রের বড় রাডার ধ্বংসের দাবি ইরানের শ্যামপুরে গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্যামনগর প্রেস ক্লাবে হামলায় যুবদলের ৪ নেতা বহিষ্কার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

জামালপুরে টিসিবির ১,৪৪৪ লিটার তেল জব্দ, দুইজন আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

জামালপুরে ভোক্তা অধিকার অধিদফতর এবং র‌্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শ ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার একটি পরিত্যক্ত গুদামে অভিযান পরিচালনা করা হয়। আটক দুজন হলেন শাহীন (৩২) ও বিশাল (২৬), যারা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।

ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং র‌্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যক্ত গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেখানে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল তেল জব্দ করা হয়, যা মোট ১ হাজার ৪শ ৪৪ লিটার।

উভয় কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে টিসিবির ১,৪৪৪ লিটার তেল জব্দ, দুইজন আটক

আপডেট সময় : ১১:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬