প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
গত ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘শাহীন ওরুফে শাকিলের বিরুদ্ধে কালিগঞ্জে জমি দখল ভয়-ভীতি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি শাহীন ওরুফে শাকিল, উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রথমত, আমার বিরুদ্ধে কালিগঞ্জে জমি দখল ভয়-ভীতি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন, তা পুরোপুরি ভিত্তিহীন। আমি পেশাগত কারণে দেশের গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে বসবাস করছি বহু বছর ধরে।
দ্বিতীয়ত, আমি ও আমার পরিবারের জমি জমা সংক্রান্ত দেওয়ানি মামলা আদালতে চলমান অবস্থায় সৃষ্ট পরিস্থিতির সময় আমি গাজীপুরে অবস্থানরত ছিলাম। অভিযোগকারীগণ আমার ও আমার পরিবারেরর জমি জবর দখল করার অপচেষ্টায় ক্ষিপ্ত হয়ে কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
উল্লেখ্য যে অভিযোগকারী কাজী কবির আহম্মেদ এর বিরুদ্ধে ভূমি খেকু কাজী কবিরের অদৃশ্য দাপট, অসহায় বহু পরিবার ‘শিরোনামে’ জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘এশিয়ান’ টেলিভিশনের সাপ্তাহীক অনুসন্ধান মূলক ক্রাইম প্রোগ্রাম অপরাধের খোঁজ এ ১৯ মিনিট ৪২ সেকেন্ডের এপিসোড প্রচার হলে সে ক্ষীপ্ত হয়ে আমার বিরুদ্ধে নিবন্ধন বিহীন স্থানীয় নিউজ পোর্টালে সংবাদ সম্মেলনের নামে অপপ্রচার চালায়।
আমি সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ করছি, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ প্রচার না করে, সঠিক তথ্য সুত্রের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
কাজী শাকিল
রিপোর্টার, গাজীপুর।
ক্রাইম প্রোগ্রাম ‘অপরাধের খোঁজ’
এশিয়ান টেলিভিশন।





















