ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে আইডিএফের হামলায় কুদস কমান্ডার নিহত যুক্তরাষ্ট্র ইরানে বৃহৎ সামরিক অভিযান চালাচ্ছে মামুনুল হক-মিয়ানমার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে তেলের দাম বৃদ্ধি, উৎপাদন ও রফতানি ব্যাহত কাতারে যুক্তরাষ্ট্রের বড় রাডার ধ্বংসের দাবি ইরানের শ্যামপুরে গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্যামনগর প্রেস ক্লাবে হামলায় যুবদলের ৪ নেতা বহিষ্কার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

হাদির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলা বহুমুখী (মাল্টিডিসিপ্লিনারি) মেডিকেল বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা হস্তক্ষেপ করা হবে না, পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসাই চলবে।

ওসমান হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে শনিবার সকালে মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বৈঠক করে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রোগীর সার্বিক অবস্থা, নিউরোলজিক্যাল ইনজুরি এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে।

বৈঠকের পর মেডিকেল বোর্ড জানায়, রোগীর অবস্থা বর্তমানে স্ট্যাটিক, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালানো হচ্ছে, নতুন কোনো সার্জিক্যাল হস্তক্ষেপ এখন করা হবে না।

চিকিৎসকরা আরও জানান, গুরুতর ব্রেন ইনজুরির কারণে রোগীর অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল। যেকোনো মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাই রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন হাসপাতালটির আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল।

এছাড়াও এই বোর্ডে রয়েছেন হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আলীউজ্জামান জোয়ার্দার, এনেস্থেসিওলজি, পেইন ম্যানেজমেন্ট এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ডা. লুৎফুল আজিজ, কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগের থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো. জুলফিকার হায়দারসহ আরও একাধিক চিকিৎসক।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

হাদির শারীরিক অবস্থার বিষয়ে গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়), অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছিলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।

তিনি আরও বলেছিলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনও আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আপডেট সময় : ০৪:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫