ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে আইডিএফের হামলায় কুদস কমান্ডার নিহত যুক্তরাষ্ট্র ইরানে বৃহৎ সামরিক অভিযান চালাচ্ছে মামুনুল হক-মিয়ানমার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে তেলের দাম বৃদ্ধি, উৎপাদন ও রফতানি ব্যাহত কাতারে যুক্তরাষ্ট্রের বড় রাডার ধ্বংসের দাবি ইরানের শ্যামপুরে গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্যামনগর প্রেস ক্লাবে হামলায় যুবদলের ৪ নেতা বহিষ্কার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৩৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুল হক নামে ওই ব্যবসায়ী পচা গরুর মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। এরপর খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন, উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনোয়ার হোসাইন একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ থাকলেও জরিমানার অর্থ তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। অভিযানের সময় জব্দ করা পচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

সহকারী কমিশনার আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১০:৩৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬