ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কমছে ভোগান্তি হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ ৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার চালু চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: হুঁশিয়ারি সড়কমন্ত্রীর রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই: হানজালা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

টুপিওয়ালা আর বাচ্চাদের দল নির্বাচন চায় না: অভিযোগ বিএনপি নেতার”

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “আজকে ওই টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না একটি নির্বাচন হোক। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় একটি স্বাধীন ও স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন।”

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তিনি এসব কথা বলেন। এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল সঞ্চালনা করেন।

ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “যখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে চাই, তখন একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে বিভ্রম সৃষ্টি করছে। তারা জানে নির্বাচনে গেলে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তাই নানা ফর্মুলা দিচ্ছে, নির্বাচন ঠেকানোর পাঁয়তারা করছে, পিআর পদ্ধতির কথা বলছে। কিন্তু আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”

তিনি আরও দাবি করেন, “বর্তমান সময়ে বলা হচ্ছে দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অথচ আমি মনে করি দেশের ৯০ শতাংশ মানুষই এই পদ্ধতি সম্পর্কে জানে না। এসব প্রস্তাব দিচ্ছে তারা, যারা ক্ষমতার বাইরে থেকেও সরকারের মাধ্যমে ক্ষমতা ভোগ করছে। গণতন্ত্রে টিকে থাকতে হলে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।” সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টুপিওয়ালা আর বাচ্চাদের দল নির্বাচন চায় না: অভিযোগ বিএনপি নেতার”

আপডেট সময় : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫