ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কমছে ভোগান্তি হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ ৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার চালু চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: হুঁশিয়ারি সড়কমন্ত্রীর রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই: হানজালা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

রমজানের প্রথম দিনে সুনামগঞ্জে ভূমিকম্প, সিলেটজুড়ে কম্পন অনুভূত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসের শুরুর দিনেই দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক এলাকায়।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। অপরদিকে My Earthquake Alerts জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।

কম্পনের প্রভাব সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। ভূমিকম্পের গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রমজানের প্রথম দিনে সুনামগঞ্জে ভূমিকম্প, সিলেটজুড়ে কম্পন অনুভূত

আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬