ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কমছে ভোগান্তি হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ ৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার চালু চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: হুঁশিয়ারি সড়কমন্ত্রীর রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই: হানজালা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা-র জালিয়াপাড়া গ্রামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ঝিনাইদহ জেনারেল হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষের সময় এলাকায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে শৈলকুপা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, একটি মসজিদ কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬