ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কমছে ভোগান্তি হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ ৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার চালু চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: হুঁশিয়ারি সড়কমন্ত্রীর রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই: হানজালা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, আরো শক্তিশালী হয়ে ফিরে আসে : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বরং তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, ড. ইউনূসের সরকারের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে। গতকাল একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও। এসব প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই।

সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন। আত্মতুষ্টি লাভ করতে পারেন যে নিষিদ্ধ তো একটা করলাম। কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই।’

উদাহরণ দিয়ে বিএনপি নেত্রী আরো বলেন, ‘পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়ে নিয়েছিল।

কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। ধরুন, আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন পারলে করো কোনো অসুবিধা নাই, তাহলে কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিতো? আর যদি প্রার্থী কাউকে দিতো, সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো? পারতো না। আরো পারতো না যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল। যদি এইটা আমরা সকলে মিলে ইউনুস সরকার প্রমাণ করতে পারতো, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না।

কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক। এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, আরো শক্তিশালী হয়ে ফিরে আসে : রুমিন ফারহানা

আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫