ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কমছে ভোগান্তি হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ ৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার চালু চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: হুঁশিয়ারি সড়কমন্ত্রীর রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই: হানজালা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

জাকসুতে অনিয়মের অভিযোগে তাজউদ্দিন আহমেদ কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ।

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংশ্লিষ্ট প্রার্থী ও ভোটাররা অভিযোগ করেন, ওই কেন্দ্রে ভোটগ্রহণের সময় আঙুলে কালি না দিয়ে ভোট নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যালটপেপার সরবরাহে গড়মিল এবং পোলিং এজেন্টদের মতামত উপেক্ষারও অভিযোগ ওঠে। এতে কেন্দ্রজুড়ে উত্তেজনা দেখা দেয় এবং নির্বাচন কর্মকর্তারা নিরাপত্তাজনিত কারণে ভোট কার্যক্রম সাময়িক স্থগিত করেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যাচাই শেষে পুনরায় ভোটগ্রহণ চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে পুরো বিশ্ববিদ্যালয়ে বাকি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ যথারীতি চলছে।

নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু রাখতে প্রশাসনের পক্ষ থেকে ১,২০০-এর বেশি পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, জাকসুর দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাকসুতে অনিয়মের অভিযোগে তাজউদ্দিন আহমেদ কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ।

আপডেট সময় : ১২:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫