ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালের মধ্যে কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে: গয়েশ্বর

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

নেতা-কর্মীদের নিয়ে খাল পরিষ্কার করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খাল খনন নিয়ে একসময় সমালোচনা হতো। তবে খাল খননের পেছনে মহৎ উদ্দেশ্য ছিল। খালের মধ্যে যে একটা কুমির ছিল, এটা কেউ খেয়াল করেনি। সেই কুমিরটা ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে। তাই খাল খেটে কুমির আনা যাবে না, খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।

মঙ্গলবার রাজধানীর মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচি উদ্বোধন করে নেতা-কর্মীদের নিয়ে খাল পরিষ্কার করতে যান বিএনপির এই নেতা।

পরে বালুর মাঠ ইউনিট বিএনপির সেক্রেটারি মেহেদী হাসানের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ অন্তত ৪০ জন খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। অদৃশ্য শক্তি নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, অদৃশ্য শত্রুকে মোকাবিলা করা কঠিন। কিছু অনুমান করা যায়; কিন্তু চোখে দেখা যায় না। কারণ, চিহ্নিত শত্রু মোকাবিলা করা সহজ। যেই শত্রুকে চোখে দেখা যায় না, তাকে মোকাবিলা করা খুব কঠিন।

বিএনপি সরকারে নেই তিনি বলেন, ‘আমরা কিন্তু সরকারে নেই। আপনারা অনেক দাবিদাওয়া করেন। আগে আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেবেন, তারপরে যত দাবি আছে করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আরও উপস্থিতি ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালের মধ্যে কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে: গয়েশ্বর

আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫