ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে প্রতিমন্ত্রীকে ‘গাঁজাখোর’ মন্তব্য করায় কলেজছাত্র আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ‘গাঁজাখোর’ সম্বোধন করে পোস্ট দেওয়ার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নিশাত ইসলাম স্থানীয় বাসিন্দা মো. আশরাফ আলীর ছেলে এবং সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, নিশাত তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ–এর জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।”

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে নিশাত ইসলাম পোস্টটি মুছে ফেলেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

এ ঘটনায় শুক্রবার রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে নিশাত ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে প্রতিমন্ত্রীকে ‘গাঁজাখোর’ মন্তব্য করায় কলেজছাত্র আটক

আপডেট সময় : ০৩:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬