ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ, সাবেক আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই। শনিবার ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি জানায়, মোহাম্মদ আসগর দেশের ক্রিকেট অঙ্গনে কয়েক দশক ধরে একজন সম্মানিত ও পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।

স্বাধীনতার পরবর্তী সময় থেকে তিনি আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন এবং দীর্ঘদিন ধরে অসংখ্য প্রথম শ্রেণির ও ঘরোয়া শীর্ষ পর্যায়ের ম্যাচে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ সফরে আসা বিভিন্ন আন্তর্জাতিক দলের ম্যাচেও তিনি আম্পায়ার হিসেবে কাজ করেন।

তিনি সাতটি ওয়ানডে ম্যাচে টিভি আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে কাজ করা এই অভিজ্ঞ আম্পায়ার ২০২১ সাল পর্যন্ত ক্রিকেটের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সর্বশেষ ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিসিবি তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

আপডেট সময় : ০৫:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬