ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগ গুজব, সতর্ক করল শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ০ বার পড়া হয়েছে

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে শিক্ষা বোর্ড। বরং এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে “ভুয়া ও বিভ্রান্তিকর” বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে জানায়, একটি অসাধু চক্র ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক এবং নৈতিক অবক্ষয় সৃষ্টির চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটিটিসি (সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ) “এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। পরে ২৩ এপ্রিল আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা অর্থনৈতিক লাভ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে চলমান পরীক্ষাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষা বোর্ড সবাইকে গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগ গুজব, সতর্ক করল শিক্ষা বোর্ড

আপডেট সময় : ০৬:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬