ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হকার পুনর্বাসন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে যানজট নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের তাগিদও দিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের জন্য এমন বিকল্প স্থান নির্ধারণ করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও নিয়মিতভাবে ব্যবসা করতে পারবেন।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে শত শত দোকান উচ্ছেদ করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করবে সরকার এবং তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

এছাড়া স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় যানজট কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত পার্কিং নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন তিনি। এ সমস্যা সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের বিষয়টি বিবেচনার কথাও বলেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, রাজউক, ডিএনসিসি, ডিএসসিসি ও ডিএমপি–সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হকার পুনর্বাসন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৫:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬