ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন সিনথিয়া জাহীন আয়েশা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে আবারও মুখ খুলেছেন সংগঠনটির বিলুপ্ত কমিটির মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সাবেক সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।

পোস্টে তিনি দাবি করেন, গণভোটে “হ্যাঁ”–এর পক্ষে প্রচারণার সময় অজ্ঞাত উৎস থেকে আসা অর্থ নিয়ে প্রশ্ন তুললে তাকে সংগঠন ভাঙার ষড়যন্ত্রে অভিযুক্ত করা হয়। তিনি আরও বলেন, শুরুতে গণভোট কার্যক্রমে অর্থায়ন নিয়ে অস্পষ্টতা থাকলেও পরে বাংলাদেশ ব্যাংক থেকে ১ কোটি টাকা ফান্ড পাওয়ার তথ্য সামনে আসে, যা আগে গোপন রাখা হয়েছিল বলে তার অভিযোগ।

সিনথিয়া জাহীন আয়েশা লিখেছেন, অর্থায়নের উৎস ও ব্যয়ের বিষয়ে প্রশ্ন তোলায় তাকে এবং অন্যদের “ষড়যন্ত্রকারী” হিসেবে উপস্থাপন করা হয়। তিনি আরও দাবি করেন, একটি অনলাইন মিটিংয়ে পূর্বনির্ধারিত উপদেষ্টা কমিটি চাপিয়ে দেওয়া হয় এবং মতামত উপেক্ষা করা হয়।

তার অভিযোগ, সংগঠনের কেন্দ্রীয় ফেসবুক পেজ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং এটি এখন অবৈধভাবে দখল করা হয়েছে। তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করার কথা জানান।

এ বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আর্থিক কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন সিনথিয়া জাহীন আয়েশা

আপডেট সময় : ০৬:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬