ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“হাসিনার আয়নাঘর আর হারুনের ভাতের হোটেল দেশে আর ফিরবে না: ফারুক”

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে আর কখনও শেখ হাসিনার আয়নাঘর বা ডিবি হারুনের ভাতের হোটেল হবে না। তিনি বলেন, যারা একাত্তরে ভুল করেছে তারা এখন বাংলাদেশে পিআর চায়। পিআর মানে সরাসরি ভোট নয়, আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই।

বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পর নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। একইসাথে বিভিন্ন কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আবদুল হান্নান লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক আমিন উল্যাহ বিএসসি, সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, নেতা আবদুর রহমান চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, জেলা বিএনপির সাবেক সদস্য নুরনবী বাচ্চু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, শহীদ উল্লাহ শহিদ, বিএনপি নেতা হুমায়ুন কবির হুমু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোকারম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রুবেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“হাসিনার আয়নাঘর আর হারুনের ভাতের হোটেল দেশে আর ফিরবে না: ফারুক”

আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫