ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ড্রেস বিতরণ শুরু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এর মূল লক্ষ্য দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ দেওয়া, “মেড ইন বাংলাদেশ” ধারণাকে শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা।

পরিকল্পনা অনুযায়ী, জুলাইয়ের শুরু থেকে প্রতি মাসে দুটি উপজেলায় এই কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয় নির্বাচন করে প্রথম ধাপে শুধু প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণিতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রাথমিকভাবে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীকে পাটের ব্যাগ এবং এক লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হবে।

সরকারের এই উদ্যোগকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে ধনী-দরিদ্র বৈষম্য কমানো, দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়া এবং পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাইয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ড্রেস বিতরণ শুরু

আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬