সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতি ড. খন্দকার মোশাররফ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ।
বুধবার সকালে অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফের নাম সভাপতি পদে প্রস্তাব করেন। দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত মনোনয়নটি সমর্থন জানান।
এরপর বিরোধী দলের পক্ষ থেকেও সমর্থন আসে। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের সিদ্ধান্তটি সমর্থন জানান।
এভাবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়, যা সংসদীয় কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।




















