ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগরীর ১৫০ শিক্ষার্থী সরাসরি সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীকে শর্তসাপেক্ষে সরাসরি জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ অধিবেশন প্রত্যক্ষের জন্য মোট ১৫০টি আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে আরও ২৫ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। দর্শনার্থীদের জন্য সংসদের শিশু গ্যালারির ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সংসদীয় কার্যক্রম সরাসরি দেখে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারে।

এতে আরও বলা হয়, অংশগ্রহণের ক্ষেত্রে জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ অনুসরণ করতে হবে এবং নির্ধারিত ছয়টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। আবেদন করতে হবে প্রতিষ্ঠানের প্যাডে তালিকা সংযুক্ত করে অন্তত সাত কার্যদিবস আগে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে।

শর্ত অনুযায়ী, শিক্ষার্থীদের পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও ফোকাল পয়েন্ট কর্মকর্তার তথ্যসহ আবেদন জমা দিতে হবে। প্রবেশের সময় কঠোর নিরাপত্তা তল্লাশি বাধ্যতামূলক থাকবে এবং মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ বা ধারালো বস্তু বহন নিষিদ্ধ থাকবে।

এছাড়া শিক্ষার্থীদের মার্জিত পোশাক পরিধান করতে হবে, অনেক ক্ষেত্রে ইউনিফর্মসহ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সংসদ ভবনের ভেতরে শোরগোল, অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ থাকবে এবং গাইড বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মানতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো সময় কোনো কারণ না দেখিয়েই এই অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা মহানগরীর ১৫০ শিক্ষার্থী সরাসরি সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছে

আপডেট সময় : ০৫:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬