সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধার
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৭:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
কক্সবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে কক্সবাজার সদর থানা এলাকার কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক জানান, ওই এলাকায় মাদক লেনদেনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ভেতর থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
পুলিশ ও র্যাব সূত্র জানিয়েছে, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















