ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ছুটিতে গ্রামমুখী মানুষের ঢল, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী ভোগান্তির অভিযোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে গ্রামমুখী মানুষের চলাচল বেড়েছে। যদিও প্রত্যাশিত মাত্রায় যানজট বা চাপ দেখা যায়নি, তবে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে যাত্রী ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর সাওনি এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকে এসব এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ জানান। যাত্রীদের দাবি, অনেক বাসে ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। আবার যেসব বাস যাত্রী নিচ্ছে, সেগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করছে

নিমতলা এলাকায় অপেক্ষমাণ এক চাকরিজীবী বলেন, “সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কয়েকটি বাস গেলেও আমাদের নেয়নি। অফিসে জরুরি কাজ থাকলেও পৌঁছাতে পারছি না। ভাড়া চাইলেও বেশি চাইছে।”

এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাচ্চা নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। বাস থামছে না। যারা নেয়, তারা বাড়তি ভাড়া চাইছে। এভাবে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।”

এদিকে সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন চাপ নেই এবং গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নির্বাচনের ছুটিতে যাত্রী চাপ কিছুটা বাড়লেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তবে যাত্রীদের অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী যাত্রীরা দ্রুত এই সমস্যার সমাধান, বাসগুলোকে স্টপেজে যাত্রী নেওয়ার নির্দেশনা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের ছুটিতে গ্রামমুখী মানুষের ঢল, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী ভোগান্তির অভিযোগ

আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬