সংবাদ শিরোনাম ::
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ৩
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৯:০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।














