ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে ‘খামেনিকে হত্যা করেছি আমাকে মারার আগেই’:ডোনাল্ড ট্রাম্প শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রংপুরে যুবদল নেতা আকিবুল রহমান মনুর প্রাণনাশের হুমকি, দল থেকে বহিষ্কার জটিল সমস্যায় হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সাভারের আমিনবাজার থেকে যুবকের খণ্ডিত দেহ উদ্ধার জামালপুরে টিসিবির ১,৪৪৪ লিটার তেল জব্দ, দুইজন আটক ইরান হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম একদিনে ১০% বেড়ে ৮০ ডলার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ শিক্ষককে বর্জনের ঘোষণা, একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত আজ গাজীপুরে মব হামলা, পুলিশের কাছ থেকে ছিনতাই দুই আসামি পুনরায় গ্রেপ্তার

প্রধান-সহকারী প্রধান নিয়োগে ৭৮ হাজার আবেদন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:৪৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এখন পর্যন্ত আবেদন করেছেন ৭৮ হাজার ৭১১ জন শিক্ষক। প্রার্থীরা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করতে পারবেন। এবারই প্রথমবারের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, আবেদন করার সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে এবং ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে। এ পদে ৩ হাজার ৮৭২টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছেন ২৬ হাজার ৮২৬ জন। সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে—৩ হাজার ৯২৩টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছেন ১৯ হাজার ৮৩৮ জন।

তৃতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ডিগ্রি পাস কলেজের উপাধ্যক্ষ পদে। ৬২৭টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছেন ৬ হাজার ৮২ জন। এছাড়া উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষের ৫১১টি পদে ৫ হাজার ৬৩০ জন এবং নিম্নমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের ৫০৪টি শূন্যপদের বিপরীতে ৪ হাজার ৩৭৫ জন আবেদন করেছেন।

মাদ্রাসা পর্যায়েও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে। দাখিল মাদ্রাসার সুপারের ৮৯৯টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ৬৪৫ জন, দাখিল মাদ্রাসার সহকারী সুপারের ১ হাজার ৪টি পদের বিপরীতে ২ হাজার ৯৮৭ জন এবং আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদেও কয়েকশ থেকে সহস্রাধিক আবেদন পড়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় ১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক লিখিত পরীক্ষা, ১২ নম্বরের মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ৮ নম্বর নির্ধারিত রয়েছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এসব পদে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন, বিপুলসংখ্যক আবেদন প্রমাণ করে যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে শিক্ষক সমাজের আগ্রহ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধান-সহকারী প্রধান নিয়োগে ৭৮ হাজার আবেদন

আপডেট সময় : ০৮:৪৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬