ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে ‘খামেনিকে হত্যা করেছি আমাকে মারার আগেই’:ডোনাল্ড ট্রাম্প শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রংপুরে যুবদল নেতা আকিবুল রহমান মনুর প্রাণনাশের হুমকি, দল থেকে বহিষ্কার জটিল সমস্যায় হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সাভারের আমিনবাজার থেকে যুবকের খণ্ডিত দেহ উদ্ধার জামালপুরে টিসিবির ১,৪৪৪ লিটার তেল জব্দ, দুইজন আটক ইরান হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম একদিনে ১০% বেড়ে ৮০ ডলার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ শিক্ষককে বর্জনের ঘোষণা, একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত আজ গাজীপুরে মব হামলা, পুলিশের কাছ থেকে ছিনতাই দুই আসামি পুনরায় গ্রেপ্তার

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

রাজধানীতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র—যা চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র নামেও পরিচিত—সেখানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক অঙ্গনে এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তিনি ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।

গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন প্রধানমন্ত্রী বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬