ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কমছে ভোগান্তি হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ ৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার চালু চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: হুঁশিয়ারি সড়কমন্ত্রীর রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই: হানজালা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

ফেসবুক লাইভে এনসিপি জেলা আহ্বায়ককে জুতা পেটার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দলের জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি’কে প্রকাশ্যে জুতা পেটা এবং রাজনীতি থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন একই দলের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।

বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে নিজের ফেসবুক পেজে প্রায় ১৭ মিনিটের একটি লাইভে এসে তিনি এসব কথা বলেন। লাইভের শুরুতে জিম দাবি করেন, জুলাই আন্দোলনে তিনি আহত হয়েছেন এবং তার শরীরে এখনও রাবার বুলেটের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়ের করা মামলারও তিনি একজন বাদী। জাতীয় ছাত্র শক্তির একজন দায়িত্বশীল নেতা হিসেবে কোনো ফ্যাসিস্ট বা সেই ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে কাজ করা তার পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

লাইভে জিম বলেন, গাইবান্ধায় খুদিকে জেলা আহ্বায়কের পদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেই তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। লাইভের প্রায় ১১ মিনিটের দিকে এসে তিনি বলেন, “জুলাইয়ে আমার শরীরে রাবার বুলেট আছে, পুলিশ নির্যাতন করেছে। আমার শরীরে রক্ত থাকতে খুদি আপনাকে মেনে নেব না। আপনাকে কীভাবে প্রতিহত করতে হয়, তা আমাদের জানা আছে।”

তিনি আরও অভিযোগ করেন, রংপুরে একটি কর্মসূচিতে গিয়ে খুদি কেন্দ্রীয় নেতাদের কাছে বলেছেন যে গাইবান্ধার নতুন কমিটির নেতারা নেশাখোর। জিম বলেন, এ অভিযোগের প্রমাণ দিতে হবে, অন্যথায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে গাইবান্ধায় রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম–এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংগঠনের রাজনীতি আগের মতো চলছে না। খুদিকে নিয়ে রাজনীতি করতে চাইলে গাইবান্ধায় এসে বাস্তব পরিস্থিতি দেখার জন্যও তিনি চ্যালেঞ্জ জানান।

জিম আরও বলেন, তার এই বক্তব্য শুনে কেউ যেন তাকে উন্মাদ বা পাগল মনে না করেন। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ—নাহিদ ইসলাম, আখতার হোসেন ও আতিক মুজাহিদসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, দ্রুত খুদিকে গাইবান্ধা জেলার আহ্বায়কের পদ থেকে অপসারণ করতে। তার দাবি, খুদি একজন দুর্নীতিবাজ এবং তাকে দিয়ে গাইবান্ধার রাজনীতি চলতে পারে না।

লাইভের শেষ দিকে জিম বলেন, হুমকি বা ভয়কে তিনি পরোয়া করেন না। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে তিনি ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেছেন। এ কারণে তাকে যদি সংগঠন থেকে বরখাস্তও করা হয়, তাতেও তার কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও গাইবান্ধা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি’র বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুক লাইভে এনসিপি জেলা আহ্বায়ককে জুতা পেটার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬