ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক, অস্ত্র ও মাইক্রোবাস জব্দ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের ১০ সদস্যকে আটক করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র ও একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে যৌথ এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয় এবং অভিযান চালানো হয়। প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতমেরা ইউনিয়ন থেকে আরও আটজনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তারা আগেও কোথায় ডাকাতি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক, অস্ত্র ও মাইক্রোবাস জব্দ

আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬