ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

বাস ভাড়া যৌক্তিক হারে বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

পরিবহন সেক্টরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া যৌক্তিক হারে বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া প্রতিকিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি অভিযোগ করেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিকরা একচেটিয়া ভাড়া বৃদ্ধির চেষ্টা করছে, যা বন্ধ করা প্রয়োজন। একই সঙ্গে সব পক্ষের অংশগ্রহণে গণশুনানির মাধ্যমে ভাড়া নির্ধারণের প্রস্তাব দেন তিনি।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে পরিবহন খাতে একতরফা ভাড়া বৃদ্ধি বন্ধ হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে। নতুন দামে অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাস ভাড়া যৌক্তিক হারে বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬