ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

২ জুলাই শুরু এইচএসসি পরীক্ষা, শেষ ৮ আগস্ট

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে। বুধবার (২২ এপ্রিল) সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সূচিতে জানানো হয়েছে, ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষা পদ্ধতিতে প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সিকিউ পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয় থাকলে এমসিকিউ ২৫ মিনিট এবং সিকিউ ২ ঘণ্টা ৩৫ মিনিট চলবে।

পরীক্ষা সকাল ১০টা ও দুপুর ২টায় শুরু হবে। প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে এবং এমসিকিউ ও সিকিউ অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

এছাড়া, পরীক্ষার্থীদের তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২ জুলাই শুরু এইচএসসি পরীক্ষা, শেষ ৮ আগস্ট

আপডেট সময় : ০৩:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬