ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন।

আহতদের মধ্যে রয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও তার এক বছর বয়সী মেয়ে ইকরা। দুর্ঘটনার পর তাদের গুরুতর অবস্থায় আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমিউনিটি সূত্রে জানা গেছে, ঘটনার সময় তারা একটি প্রাইভেটকারে করে ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, যাদের মধ্যে তিনজন বাংলাদেশি।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম জানান, বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাদের মরদেহ নিউ জার্সি অঙ্গরাজ্যের মার্লবুরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

তিনি নিহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ০২:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬