সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় শপিং কমপ্লেক্সে আগুন
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১২:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ব্যস্ততম ২ নম্বর গেট এলাকায় অবস্থিত একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুনের সঠিক কারণ নিশ্চিত করা হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তদন্ত করা হবে বলে জানা গেছে।




















