ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার

শিবচরে তেলভর্তি ট্রাক ডাকাতি: দুই সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলায় তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং ডাকাতির সময় ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রামভদ্রেরবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে আজিজুল (৩১) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার তুলসীঘাট এলাকার মৃত গাজী রহমানের ছেলে মোকলেস (৩৩)।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকার একটি স্থান থেকে ৭৫ ব্যারেল পাম অয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। পথে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ তাদের গতিরোধ করে। এরপর একদল ডাকাত ট্রাকটির নিয়ন্ত্রণ নেয় এবং চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

পরে রাত ২টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মো. হাবিবুর রহমান-এর নির্দেশনায় এবং মো. সালাহ উদ্দিন কাদের-এর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আজিজুল ও মোকলেসকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত ট্রাক, নগদ অর্থ ছাড়াও পুলিশের ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি টিয়ার গ্যাস, একটি ব্যাটন ও একটি হেলমেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবচরে তেলভর্তি ট্রাক ডাকাতি: দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬