সংবাদ শিরোনাম ::
রাজউকে আনুষ্ঠানিক ভাবে আধুনিক কল সেন্টার চালু
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবাগুলো সহজ, দ্রুত ও জনবান্ধব করতে একটি আধুনিক কল সেন্টার চালু করা হয়েছে। নতুন এই সেবার মাধ্যমে সেবা প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং অভিযোগ সংক্রান্ত বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের নম্বর: +৮৮০৯৬৯৯৮০০১৮৮।
সোমবার (২০ এপ্রিল) কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. রিয়াজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজউকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে নাগরিকরা ঘরে বসেই দ্রুত ও সহজে সেবা নিতে পারবেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও কার্যকর ও শক্তিশালী হবে।




















