সংবাদ শিরোনাম ::
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন।
এ খবর ছড়িয়ে পড়ার পর তার নির্বাচনী এলাকা রামগতি ও কমলনগরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, বিথীকা বিনতে হোসাইন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদমর্যাদায় সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন অর্পন বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রয়াত স্বেচ্ছাসেবকদল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মনোনয়নের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।




















