ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে তাহের মল্লিকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাহের মল্লিক-এর বিরুদ্ধে নির্যাতন, দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কার্তিকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় সহস্রাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে মো. তাহের মল্লিক এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে জমি দখল, মারধর, চাঁদাবাজি ও মিথ্যা মামলায় হয়রানিসহ নানা অপরাধ করেছেন। তাদের দাবি, জুলাই অভ্যুত্থানের পর তিনি এলাকা ছেড়ে পালালেও এখনো বিভিন্নভাবে হয়রানি চালাচ্ছেন।

বক্তারা আরও বলেন, তার নির্যাতনের শিকার অনেক মানুষ এখনো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন এবং ন্যায্য বিচার চান।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাহের মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগেরহাটে তাহের মল্লিকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬