সংবাদ শিরোনাম ::
ঢাকা জেলা প্রশাসক পদে ফরিদা খানমের নিয়োগ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
ফরিদা খানমকে ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ফরিদা খানম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, বর্তমান ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এই রদবদলের মাধ্যমে ঢাকার প্রশাসনে নতুন নেতৃত্ব যুক্ত হলো বলে জানা গেছে।



















