ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ড্রেস বিতরণ শুরু ঢাকা জেলা প্রশাসক পদে ফরিদা খানমের নিয়োগ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির সম্মতি ছাড়া ভিডিও ধারণ ও অনলাইনে ছড়ানো নিয়ে তীব্র সমালোচনা পদ্মা নদীতে পুলিশের ওপর গুলিবর্ষণ, ফাঁড়ি ইনচার্জসহ ৫ জন আহত ৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহ শুরু করবে সরকার সৌদি আরবে ২০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু নালিতাবাড়ীতে নববধূর আত্মহত্যা, স্বামীকে আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারা দিচ্ছে পরিবার

বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বাস ও লঞ্চ মালিক সমিতির চাহিদা অনুযায়ী একচেটিয়া ভাড়া বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে মালিকপক্ষ ভাড়া নির্ধারণে প্রভাব খাটাচ্ছে।

তিনি বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম একলাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে বাস ভাড়া কিলোমিটারপ্রতি ৪০ পয়সা এবং লঞ্চ ভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়। পরবর্তীতে জ্বালানি তেলের দাম কমে ১০০ টাকায় নেমে এলেও ভাড়া সেই অনুপাতে সমন্বয় করা হয়নি বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, এবার ডিজেলের দাম লিটারে ১ টাকা বাড়ানোর কারণে বাস ভাড়া ৬৪ শতাংশ এবং লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব সামনে এসেছে, যা সংগঠনটি অযৌক্তিক বলে মনে করছে।

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, অতীতে ভাড়া কমানোর কথা বলা হলেও সাধারণ যাত্রীরা সেই সুবিধা পাননি। সরকারি তদারকির অভাবে বাস্তবে কোনো সুফল মেলেনি বলেও তারা দাবি করে।

মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের একক সিদ্ধান্তে ভাড়া সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে, যা ভোক্তা অধিকারবিরোধী। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তারা কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির

আপডেট সময় : ০২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬