ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বসিলায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা, শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রাজধানীর বসিলা ঘাটারচর এলাকায় নির্মাণাধীন একটি ৭ তলা ভবনে দুর্ঘটনায় রনি (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ‘রুপস’ নামে মালামাল ওঠানোর একটি যন্ত্র ছিঁড়ে পড়ে তার ওপর আঘাত করলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং মো. সাহেব আলীর ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জর আটি বাজার এলাকায় বসবাস করতেন এবং নির্মাণকাজে ডাইলের মিক্সচার মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

সহকর্মীদের বরাতে জানা যায়, নির্মাণাধীন ভবনে মালামাল তোলার জন্য ব্যবহৃত ‘রুপস’ হঠাৎ রশি ছিঁড়ে নিচে পড়ে। সে সময় মেশিনের পাশে থাকা রনির ওপর সেটি পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়া সহকর্মী আব্দুর রহমান ও সোহেল জানান, রনি প্রায় দুই বছর ধরে তাদের সঙ্গে কাজ করছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বসিলায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা, শ্রমিক নিহত

আপডেট সময় : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬