ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমির মাওলানা মামুনুল হক। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তীব্র গরম উপেক্ষা করে বিপুলসংখ্যক কর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং ঘোষিত সংস্কারসমূহ কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬