ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

নড়াইলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদপুরের ইলিশ’ স্বল্পমূল্যে বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইল জেলা পুলিশ-এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) এবং লিমন মোল্যা (২২)।

পুলিশ জানায়, তারা ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। স্বল্পমূল্যে ইলিশ মাছ সরবরাহের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পরে যোগাযোগ বন্ধ করে দিত।

এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ। মোহাম্মাদ আল মামুন শিকদার-এর নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, অন্যের নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা বিভিন্ন নামে অনলাইন পেজ খুলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করতেন।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অনলাইন প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬